সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সদর উপজেলার ধল গ্রামে ধর্ষণ মামলায় রুবেল গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রাম ধর্ষণ মামলার রুবেল নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হয়। গতকাল রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ধল বাজার থেকে তাকে আটক করে। সে বামকান্দি গ্রামের মিয়াধন মিয়ার পুত্র। তাকে আটকের সময় র‌্যাবের এএসআই সেলিম ও নায়েক তৌহিদুল ইসলাম আহত হন। তারা ৩ জনই হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, রুবেল মিয়া ধর্ষণ মামলার পলাতক আসামি। পুলিশ তাকে গ্রেফতার না করতে পারলে বাদি র‌্যাবের আশ্রয় নেন। গতকাল রবিবার রাতেই তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com