রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

জানাযার নামাযে হাজার হাজার মানুষের ঢল ॥ ভালবাসায় অশ্রুসিক্ত নয়নে মিয়া মোঃ ইলিয়াছের বিদায়

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি, দিগন্ত পরিবহন গাড়ির মালিক বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোহাম্মদ ইলিয়াছের জানাযার নামাজ বৃহস্পতিবার ২৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় হবিগঞ্জ শাহী ঈদ গাঁও হাজারো-হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় উপস্থিত সকলের চোখের জলে ভেসে যায়। সকলের মুখে-ছিল আমরা একজন আদর্শ ও নীতিবান লোককে হারালাম। এমন লোক কি আমাদের মাঝে আসবে। উল্লেখ, গত ২৮ অক্টোবর বাদ আছর ষ্টকে মারা যান তিনি। দু সাপ্তাহ আগে তার ছোট ভাই মারা গিয়েছিলেন। এর পর থেকে তিনি দূরচিন্তায় পরে যান। মিয়া মোহাম্মদ ইলিয়াছের বয়স (৪৫) এই মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সর্বদা সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। রাজনৈতিক জীবনে ও তিনি সকলের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। দুই বার রিচি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রসংশা রয়েছে সর্বত্র। যে কোন লোকের জন্য সব সময় উম্মুক্ত ছিল তার দরজা। ছোট থেকে বড় পর্যন্ত এক নামে চিনতেন মিয়া মোহাম্মদ ইলিয়াছকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জ জেলা সর্ব মহলে শোকের ছায়া নেমে আসছে। একজন দায়িত্বশীল অমায়িক মানুষকে আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন। তাকে এক নজর দেখার জন্য তার বাসায় সব শ্রেনীর মানুষ ভিড় জমায়। বিকাল ২টায় জালালাবাদ গ্রামে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে এলাকার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com