বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় ১২ই রবিউল আওয়াল বুধবার সকাল থেকে চুনারুঘাট উপজেলা পরিষদস্থ বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রাসুল প্রেমিক সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রূপ নেয়। জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিদ্ধেষী নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। বক্তাগণ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবী করেন।
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, শফিকুল ইসলাম তালুকদার দুলাল ও কাউছার আহমদ রুবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, এডভোকেট আকবর হোসেন জিতু, পৌর মেয়ের মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, এডভোকেট নাজমুল ইসলাম বকুল, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, সাংবাদিক এস এম সুলতান খান, মাওলানা আজিজুল হক সোহাগ, মাওলানা মোশাহিদুল ইসলাম, পৌর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শেখ জামাল আহমদ, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ইকবাল, মাসুক মিয়া মাস্টার, মাওলানা আব্দুল মুকিত শাহিন, কুতুব উদ্দিন আখঞ্জী, মোঃ মোক্তার হোসেন, ছাত্রনেতা মাওলানা মামুনুর রশীদ, মাওলানা নজির আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল কাশেম, উপজেলা ছাত্রসেনার সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সহ-সভাপতি মোঃ জাবেদ মিয়া, পৌর সভাপতি মোহাম্মদ আবু তাহির প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com