রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ আসন্ন শারদীয় দূর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে মাধবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। থানা মিলনায়তনে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২০ পূজা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ। এসআই ফজলে রাব্বির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল দাস, সহ-সভাপতি জগদীশ মোদক, সেক্রেটারি লিটন রায়, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন, পৌর শাখার সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সেক্রেটারি দুলাল মোদক প্রমুখ। বক্তারা করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। অপ্রীতিকর যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com