মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ আদালতে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো বোন ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। স্থানীয় মাতব্বরগণ এ ঘটনায় শালিস বিচার করে ইজ্জতের মুল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করে রায় প্রদান করেন। উক্ত রায় প্রত্যাখ্যান করে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ঘটনাকারী মোর্শেদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাওঁ গ্রামের মৃত আপ্তাব মিয়ার বকাটে ছেলে মোর্শেদ মিয়া দীর্ঘদিন ধরে তার স্কুল পড়ুয়া চাচাতো বোন সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী একই গ্রামের মৃত সমসর মিয়ার মেয়ে’কে স্কুলে আসা যাওয়ার পথে, এমনকি বাড়িতে একা পেয়ে উত্যক্ত করতো। ঘটনাটি ওই ছাত্রীর পরিবার মোর্শেদ মিয়ার বাড়ির লোকজনের নিকট বিচার প্রার্থী হলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ঘটনার কয়েক দিন আগে মেয়ের বাড়িতে এসে শাসিয়ে যায় এবং বিচার দেয়ার শিক্ষা দিবে বলিয়া হুকমী দেয়। গত ৭ সেপ্টেবর দুপুরে ওই স্কুল ছাত্রীর মা, ভাই-ভাবী বাড়িতে না থাকার সুযোগে মেয়েটি ঘরে একা পেয়ে বকাটে মোর্শেদ মিয়া ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে ওই বকাটের সাথে মেয়েটির ধস্তাধস্তির এক পর্যায়ে ধর্ষনে ব্যর্থ হয়ে মোর্শেদ মেয়েটি আঘাত করে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এবং তার ভাই ভাবী বাড়িতে এসে ঘটনাটি দেখে তাকে আটকের চেষ্টা কালে মোর্শেদ দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়েটির স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিৎসা করান। এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ এলাকার মুরুব্বীয়ান বিষয়টি আপোষে মিমাংসার উদ্যোগ নেন। মেয়ে’র অসহায় পরিবার ন্যায় বিচার পায়ার আশায় সম্মতি দেন। কিন্তু অনুষ্টিত শালিস বিচারে ওই স্কুল ছাত্রীর উজ্জতের মুল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করে রায় প্রদান করেন। উক্ত রায় প্রত্যাখ্যান করে নির্যাতিত স্কুল ছাত্রী ও তার পরিবার। অবশেষে ওই ছাত্রী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোর্শেদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ওই ছাত্রী বলেন, ক্লাস সেভেন এ পড়া অবস্থায় থেকেই মোর্শেদ আমাকে উত্যক্ত করতো। তার কারনে ঘর থেকে বের হতে পারতাম না। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সে আমার ইজ্জতের উপর আঘাত করেছে। সে আরও বলে, আমরা গরীব হতে পারি টাকার বিনিময়ে ইজ্জত বেচাকিনি করতে পারি না। গ্রাম্য মাতব্বরগণ আমার ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছেন। তারা পক্ষপাতিত্যের বিচার করায় আমি আইনের আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে জনৈক শালিস বিচারক নাম না প্রকাশের শর্তে বলেন, ঘটনাটি সত্য। তবে তাদের মধ্যে আত্মীয়তা বন্ধনের কারনে এমন সিদ্ধান্ত দিতে হয়েছে। মোর্শেদ মিয়ার মোবাইল নম্বারে ফোন দিলে সুইচ অফ পাওয়া যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com