শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বানিয়াচঙ্গের দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৪৭ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে বাজিদ মিয়া (৫০) ও একই গ্রামের উস্তার মিয়ার ছেলে আনহার মিয়া (২০)। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে সজ্ঞা হারিয়ে ফেলেন তাদের মা-বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আহাদ মিয়া। তিনি জানান, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হবে। এ মুহূর্তে তাদের জন্য তেমন কিছু করার নেই। তবে উপজেলা নির্বাহী অফিসারকে পরিবারের খোঁজখবর নিতে বলা হচ্ছে। নিহত আনহারের চাচাতো ভাই মো. লকুছ মিয়া জানান, আনহার প্রায় ৬ মাস পূর্বে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে যান। ৫ বোন ও ২ ভায়ের মাঝে তিনি পঞ্চম। তার মৃত্যুর খবর পেয়ে মা বাবা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
ওই গ্রামের বাসিন্দা আব্দুল বাতিন ও রুহুল আমিন জানান, বাজিদ মিয়া প্রায় ২ বছর পূর্বে এবং আনহার মিয়া ৬ মাস পূর্বে সৌদিআরবে যান। তারা দু’জনেই সৌদি আরবের তাবুক শহরে বসবাস করতেন। সেখানে তারা একটি কোম্পানীতে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) তারা মাইক্রোবাসযোগে কাজ থেকে ফিরছিলেন। এ সময় হঠাৎ ব্রেক ফেল করে মাইক্রোবাসটি রাস্তার পাশে দন্ডায়মান একটি পিলারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসটির ৫ আরোহী নিহত হন। এর মাঝে উল্লেখিত ২ জন মক্রমপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com