মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে

  • আপডেট টাইম রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে নদীর পানি বাড়ছে। বিপৎসীমার উপরে অবস্থান করছে উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাত দিনে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। তবে বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়ার আভাস রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, উভয় নদীর পানি আজ রবিবার (৮ আগস্ট) হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী সোমবার (৯ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানির সমতল বাড়ছে, যা অব্যাহত থাকতে পারে। বাল্লায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১০ দিনের পূর্বাভাসে পাউবো বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থিতিশীল থেকে তারপর বাড়তে পারে। আগামী সাত দিনে আপাতত ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। গঙ্গা নদীর পানির সমতল আগামী সাত দিন বাড়তে পারে। আগামী সাত দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com