বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিখোজের ৪দিন পর এক স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের মেম্বার সাগর আলীর শিশু কন্যা আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী আকলিমা আক্তার লিজা (৯) ঈদুল আযহার দিন সকালে বাড়ী থেকে সেমাই আনার জন্য দোকানের উদ্দেশ্যে বের হয়। দীর্ঘক্ষন পরও বাড়ী ফিরে না আসায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। পরদিন ২২ জুলাই নিখোজ লিজার মা সেলিনা আক্তার মাধবপুর থানায় সাধারন ডায়রি করেন। রোববার দুপুরে লিজার বাড়ী থেকে প্রায় ৩শ গজ দুরে ফরিদ মিয়ার বাঁশঝাড়ের ভিতর লিজার অর্ধগলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেন। মাধবপুর থানার (তদন্ত) অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, হত্যাকান্ডের মূল রহস্যে উদঘাটনের পুলিশ কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com