সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে যমুনা গ্রুপের চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবীগঞ্জে পালিত হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চেয়ারম্যান ছিলেন একজন দেশ প্রেমিক মানুষ। তিনি দেশের একজন সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। একদিকে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তীতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্প-কারখানা গড়ে তোলে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তারই স্বপ্নে দেশে গড়ে উঠেছে যমুনার একাধিক ইন্ডাষ্ট্রিয়াল পার্ক। দেশে বেসরকারী খাতে কর্মসংস্থানের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এখন যমুনা গ্রুপ। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উক্ত স্বরণসভার আয়োজন করা হয়। দৈনিক যুগান্তর নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহ্াজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, মুরাদ আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামিম, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, আমীর হামজা, ইকবাল হোসেন তালুকদার, আলী জাবেদ মান্না, হাসান চৌধুরী, নাজমুল ইসলাম, শাহরিয়ার আহমদ শাওন, নিরব তালুকদার, অঞ্জন রায়, জাফর ইকবাল, ওয়েছ চৌধুরী প্রমুখ। স্মরণসভা শেষে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিল পরিচালনা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ ও সদস্য নুরুজ্জামান ফারুকী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com