শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ৬ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ০১ জুলাই) ভোর সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভাস্থ সেমকো এনার্জি লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোঃ সোহেল মিয়া (৩২) ও মো: রহমত আলী (৪২) কে আটক করে। ধৃত সোহেল মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মৃত জলুই মিয়ার পুত্র এবং মোঃ রহমত আলী (৪২) একই এলাকার কৃষ্ণপুর গ্রামের মোঃ সিদ্দিক আলীর পুত্র। আটককৃত দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯ (খ) ধারায় মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com