রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

লাখাইয়ে কঠোর অবস্থানে প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে আনতে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন নিশ্চিত করতে সারা দেশের ন্যায় কঠোর অবস্থান নিয়েছে লাখাই উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাটবাজারে মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ। লকডাউনে মানুষরে ঘরে ফেরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর নেতৃত্বে থানা পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নেন। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ৩ টি দোকান কে ২ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। মানুষকে বিনা প্রয়োজনে বাইরে বের না হতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলতে সচেতণতামুলক মাইকিং করেন সেনা ও পুলিশ সদস্যরা। এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকানপাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এদিকে সড়কপথে লকডাউন নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে লাখাই থানা পুলিশ। জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতেই পুলিশের এই কঠোর অবস্থান। এসময় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, সকল কে মাস্ক পড়তে হবে।বিনা প্রয়োজনে বাড়ি বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com