শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

করোনা সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের প্রচারণা

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার ঘোষিত শার্টডাউন এর প্রথম দিনে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলতে রেড ক্রিসেন্ট এর ২৫ জন স্বেচ্ছাসেবক শহরের বিভিন্ন বাজার এবং আবাসিক এলাকা গুলোতে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় হ্যান্ড মাইক এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালায়। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট এর সেক্রেটারী আতাউর রহমান সেলিমের নির্দেশনায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আশীষ কুমার কুরির তত্ত্বাবধানে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর, চাষী বাজার, বেবীস্ট্যান্ড, পুরান বাজার, বগলা বাজার, বাইপাস সড়ক সহ শহরের আবাসিক এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড মাইক এর মাধ্যমে জনসচেতনতায় কাজ করে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট এর স্বেচ্ছাসেবক বৃন্দ। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট এর সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়া জরুরী। নিজে সচেতন হওয়া ও আশেপাশের মানুষকে সচেতন করতে পারলেই করোনা মহামারী প্রতিরোধ করা সম্ভব। তাই হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট করোনা মহামারীর শুরু থেকেই জনসচেতনায় কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com