শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবল মডেল প্রেসক্লাবের প্রতিবাদ সভায় সাংবাদিক সানু’র মুক্তির দাবি

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫০৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সাংবাদিক আজিজুল হক সানু’র নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাহুবল মডেল প্রেসক্লাব। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে বাহুবল বাজারস্থ করাঙ্গী ব্রীজের সংষ্কার কাজের ছবি তোলার সময় এলজিইডি’র কর্মকর্তা-কর্মচারী ও কন্ট্রাক্টররা সাংবাদিক সানুকে মারধোর করে পুলিশে সোপর্দ করে।
বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এম শামছুদ্দিন, এম সাজিদুর রহমান, নূরুল আমিন, নূরুল ইসলাম মনি, সাইফুর রহমান জুয়েল, শাহ রাসেল আহমেদ, আব্দুল কাইয়ূম জাকী, সোহেল আহমেদ, সেলিম আহমেদ, মঈনুল ইসলাম, ইসমাইল মাহমুদ ফিরোজ, মনিরুল ইসলাম শামীম প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু। সভায় বক্তারা বলেন, গত ক’দিন ধরে চলতে থাকা করাঙ্গী ব্রীজের সংষ্কার কাজকে “নিম্ন মানের” আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লোকমুখে বিরূপ প্রচারণা চলছিল। এ নিয়ে ক্ষোভও জমতে শুরু করেছে জনমনে। এ প্রেক্ষিতে সাংবাদিক আজিজুল হক সানু জনস্বার্থে ব্রীজের ছবি তোলাসহ এ বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। বক্তারা বলেন, এতে দুর্নীতিবাজদের আঁতে ঘা লাগে। তারা তাকে আটক করে মারধোরের পর পুলিশে সোপর্দ করার মাধ্যমে বাক স্বাধীনতাকে স্তুব্ধ করার অপচেষ্টায় চলায়। সাংবাদিক আজিজুল হক সানু’র বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি করেন বক্তারা। বক্তারা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার ও সাংবাদিক সানুকে মুক্তি দেওয়া না হলে জনগণকে সাথে নিয়ে সর্বস্তরের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com