বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৩০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা সদরের দেশমুখ্যপাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাছফিয়া (৯) ও নুরফল মিয়ার মেয়ে নুছরাত (৮) পানিতে ডুবে মারা গেছে। তাছফিয়া ও নুছরাত আপন চাচাতো বোন।
সূত্র জানায়, গতকাল ১৬ জুন বুধবার বিকেলে বাড়ী সংলগ্ন বাবুর তলাব নামক পুকুরে পড়ে এই দুই শিশু মারা যায়। বিকাল ৫টার দিকে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকার শিশুরা চিৎকার শুরু করলে তাদের মা-বাবাসহ পাড়াপ্রতিবেশীরা এসে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করেন। তাছফিয়া ও নুছরাতের এই সলিল সমাধির ঘটনায় তাদের বাড়ীতে কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উৎসুক এলাকাবাসী জানান, এই পুকুরে প্রতি বছরই শিশু ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। গত বছরও দুই শিশু ডুবে মারা গিয়েছিল। এর আগের বছরও মারা গিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com