বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাধবপুরে অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ৫টি পোল্ট্রি ও লেয়ার ফার্ম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এখনো অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৫টি পোল্ট্রি ও লেয়ার ফার্ম। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। এর আগে চলতি বছর ১ এপ্রিল প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিলসহ তিন ব্যক্তি জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে এই রুল জারি করেন আদালত। একইসঙ্গে তাদের কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।’ এ রিট মামলার বিবাদীগণ গত ১০ জুন হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে কোয়ালিটি কোম্পানীর চেয়ারম্যান কায়সার রহমান আপিল করেন। পিটিশন আপিল নং-১০২৯/২০২১। রিভিও শুনানী শেষে মহামান্য আপিল বিভাগ তা গ্রহণ করেননি। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বহাল রাখেন। কিন্তু হাইকোর্ট বিভাগের আদেশ আমলে না নিয়ে এইচ এন্ড এইচ এগ্রো লিমিটেডসহ ৫টি পোল্ট্রি ও লেয়ার ফার্ম অবৈধভাবে এখনো বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য ও অমাননার শামিল। জানা যায়, মাধবপুর উপজেলার কমলপুর, গোপীনাথপুর, হরিণখোলা ও কালিকাপুর গ্রামে কোয়ালিটি ফিড লিমিটেডের সহযোগি ব্যবসায়িক প্রতিষ্ঠান এইচ এন্ড এইচ এগ্রো লিমিটেড এবং ভিন্ন নামে ৬টি মেগা পোল্ট্রি ও মেগা লেয়ার ফার্ম পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রাণি সম্পদ অধিদপ্তরের অনুমোদন না নিয়েই অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এতে ওই গ্রামগুলির পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই এলাকার আনিসুর রহমান আদিল হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-১১০৬/২০২১ইং মামলা করেন। মামলায় আদালত ওই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের আদেশ দিলেও তারা কর্ণপাত করছে না। ফলে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক বরাবরে গতকাল ১৬ জুন আবেদন করা হয়। আবেদনটি করেন ওই এলাকার আনিসুর রহমান আদিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com