রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জের আলোচিত নোয়াগাঁও গ্রামের ঘটনায় ২ দিনের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন আ.লীগের সাবেক সভাপতি মুকুল

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের মামলার ২য় আসামী ও গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের (অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে দুই দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গতকাল রবিবার (১৩ জুন) দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কারী কর্মকর্তা কাওছার আলম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে (১০ জুন) বৃহস্পতিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে হবিগঞ্জ কারাগার থেকে নবীগঞ্জ থানায় আনা হয়। ওইদিন সন্ধ্যার পর ও (১১ জুন) টানা কয়েক ঘন্টা নবীগঞ্জ থানায় ইমদাদুর রহমান মুকুলকে নোয়াগাঁও গ্রামের ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্তের স্বার্থে ও মূল রহস্য উদঘাটনে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম মামলার আসামী মুকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মুকুল। পরে রিমান্ড শেষে (১২ জুন) ইমদাদুর রহমান মুকুলকে কারাগারে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কারী কর্মকর্তা কাওছার আলম বলেন, নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী মুকুলকে ২ দিনের রিমান্ডে আনা হয়। রিমান্ডে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে রিমান্ডের বিষয়ে এখন প্রকাশ করা যাচ্ছেনা। উল্লেখ্য, গত (৩০ মে) সাতাইহাল ৬ মৌজার লোকজন কর্তৃক পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ১৩টি ঘর-বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় (১ জুন) নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে সাতাইহাল গ্রামের নুর উদ্দিন, গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ ৪৭ জনের নাম উল্লেখ করে ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মূলহোতা ইমদাদুর রহমান মুকুল আত্মগোপনে চলে যান। পরে হবিগঞ্জ থেকে অন্য জেলায় পালিয়ে আত্মগোপনের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে ইমদাদুর রহমান মুকুলকে বাহুবল-হবিগঞ্জ সড়কের মশাজান ব্রীজ এলাকায় থেকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এ ছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় মুকুলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার (৭ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাওছার আলম অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা তদন্তের স্বার্থে মামলার ২য় আসামী ইমদাদুর রহমান মুকুলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। গত বুধবার দীর্ঘ শুনানি শেষে পত্র-পত্রিকা, ঘটনার ছবি-ভিডিও পর্যালোচনা করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালত আসামী মুকুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com