শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে হামলায় আহত জালাল মৃত্যুর পথযাত্রী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৭০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জালাল উদ্দিন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতবস্থায় জালাল উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৩ মে বিকেলে বাহুবলে পুটিজুরি বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে কুতুব উদ্দিন, জালাল উদ্দিন ও আব্বাস উদ্দিন। তাদের পিতা আব্দুল মতিন মারা যাওয়ার পর ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এর প্রেক্ষিতে জালাল তার ভাই কুতুব ও আব্বাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে।
অভিযোগ দায়েরের পর থেকে জালালের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন কুতুব উদ্দিন। এক পর্যায়ে জালালকে হত্যার পরিকল্পনা করা হয়। এর জের ধরে গত ২৩ মে বিকেলে জালালের উপর হামলা চালানো হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে জালালের পা কেটে যায়।
এ ব্যাপারে জালাল উদ্দিন বলেন, বাবা জীবিত থাকাবস্থায় আমাদের ভাই-বোনকে সম্পত্তি ভাগ-ভাটোয়ারা করে দেন। বাবা মৃত্যুর পর তারা আমার সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করে। অথচ সমানভাগে সম্পত্তি ভাগ করে দেয়া হয়। আমি নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করলেও কোনো সহযোগিতা পাইনি।
কুতুব উদ্দিন, আব্বাস উদ্দিন ও আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের কারণে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান জালাল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com