শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মোহনপুরে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিলো সমাজসেবা অধিদপ্তর

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর থেকে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিচ্ছে সমাজসেবা অধিদপ্তর। গত দুই দিন ধরে ওই শিশুর ঔষুধ, দুধসহ খাদ্যসামগ্রী সমাজসেবার পক্ষ থেকে হাসপাতালে দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার দেখা গেছে, সমাজসেবা অফিসের পক্ষ থেকে হাসপাতালে কুড়িয়ে পাওয়া জোসনা বেগম ও নার্সদের হাতে উল্লেখিত সামগ্রী তুলে দেয়া হয়। গত ৪ মে সকাল ১০টার দিকে ওই নবজাতককে ড্রেনের মাঝে পড়ে থাকতে দেখে ওই এলাকার ভাড়াটিয়া মৃত রমজান মিয়ার স্ত্রী জোসনা আক্তার তাকে পানি নিষ্কাষনের ড্রেন থেকে উদ্ধার করে পরিষ্কার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। তিনি বলেন, ‘আমি বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ করি। আমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। যদি ওই নবজাতকের পিতা-মাতা না পাওয়া যায় তবে আমিই ওই নবজাতককে লালন পালন করব।’ এদিকে এ বাচ্চাকে দত্তক নিতে আগ্রহ জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের নিকট। তবে সেখান থেকে জানানো হয়েছে, আবেদন করলে আইনগতভাবে আগ্রহীদেরকে আবেদনের মাধ্যমে দেয়া হবে। ততদিন পর্যন্ত তাদের হেফাজতেই থাকবে শিশুটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com