শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে লটারীর মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে কৃষকদের কাছ থেকে সরকারী মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৪ মে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, খাদ্য কর্মকর্তা খবীর উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, বানিয়াচং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালুকদার, খাদ্য পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ জাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া প্রমুখ। উল্লেখ্য, বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫ হাজার ৯শ ৮৯ জন কার্ডধারী কৃষক রয়েছেন। তন্মধ্যে লটারীর মাধ্যমে ১৬শ ৩৭ জন কৃষক নির্বাচিত করা হয়েছে। এ বৎসর বানিয়াচং উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে ৩ হাজার ২শ ৬৯ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, খাদ্য গুদামে ধান দেয়ার সময় কৃষক যেন কোন ধরনের হয়রানীর শিকার না হন, এ বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোথাও কোন অনিয়ম হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com