বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের চিড়াকান্দি এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা-পাল্টা মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় দুই দলের সংঘর্ষের ঘটনায় মামলা-পাল্টা মামলা হয়েছে। গত ২৪ এপ্রিল শনিবার রাতে সদর থানায় যুবলীগ নেতা মোঃ আলম মিয়া বাদি হয়ে একটি, অপরদিকে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত বাদি হয়ে অপর একটি মামলা দায়ের করেন। সদর থানার ওসি মাসুক আলী উভয়পক্ষের মামলা রুজু করেন। যুবলীগ নেতা আলমের মামলায় আসামিরা হলেন, সুশান্ত দাশ গুপ্ত, শুভ দাস গুপ্ত, খায়রুল ইসলাম সাব্বির, রাসু দাস গুপ্ত, ইউসুফ মিয়া, মোফাজ্জল হোসেন সজিব, সুমন্ত দাশ গুপ্ত তনু, সুমন দাস হরি, উজ্জ্বল দাস চিনু, রুবেল তালুকদার, মেহেদী হাসান, মনসুর আহমেদ, মানিক দাস, আহসানুল হক সুজাসহ অজ্ঞাত ১৫-২০ জন। অপরদিকে সুশান্ত দাশের মামলার আসামিরা হলেন, ফরহাদ হোসেন কলি, এনামুল হক চৌধুরী, নাজমুল হোসেন আনার, ফজলে রাব্বী রাসেল, মহিবুর রহমান মাহি, সবুজ মিয়া, মঈনুদ্দিন চৌধুরী সুমন, সামছু মিয়া, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম শান্ত, ইসতিয়াক রাজ চৌধুরী, শাহ আরজু মিয়া, সাব্বির আহমেদ রনি, ফয়জুর রহমান রবিন, সেবুল মিয়া, ধ্রুবজোতি দাশ টিটু, বিপ্লব রায় সুজন, মাহবুবুর রহমান মোহন, পংকজ কান্তি দাশ পল্লব, কৌশিক আচার্য্য পায়েল, উৎপল রায়, সাবাজ মিয়া, হামিদুর রহমান জুনু, ফারুক মিয়া, তারেক মিয়া প্রমুখ। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় দুই দল লোকের মাঝে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে উভয়পক্ষকে আসামি করে একটি পুলিশ এসল্ট মামলা করে। এ মামলায় উভয়পক্ষের দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com