শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর সীমান্ত দিয়ে আসছে ভারতীয় মাদক ॥ পাচার কাজে ব্যবহার করা হচ্ছে ছাত্রছাত্রীদেরও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৬৫২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন আসছে লাখ লাখ টাকার মাদক। আর এ মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে দেশের সম্ভাবনাময় যুব সমাজ। উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ও শাহজাহানপুর ইউনিয়ন ভারতীয় সীমান্ত ঘেষা হওয়ায় ওইসব ইউনিয়নের রাজেন্দ্রপুর, চকরাজেন্দ্রপুর, নিজনগর, মোহনপুর, আলীনগর, কালিকাপুর, দেবপুর, কালিকৃষ্ণনগর, রাজনগর, হরিণখোলা, কমলপুর, রামনগর, শ্রীধরপুর, ভান্ডারুয়া, নোয়াগাঁও, লোহাইদ, জালুয়াবাদ গ্রাম সহ তেলিয়াপাড়া চা বাগান এলাকা দিয়ে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতি রাতেই বিশাল বিশাল মাদকের চালান দেশে প্রবেশ করিয়ে জেলার বিভিন্ন অঞ্চলসহ রাজধানী ঢাকা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ ও পার্শ্ববর্তী জেলা শহর গুলোতে এ চালান অতি সহজে সরবরাহ করা হচ্ছে। মাদক পাচারকারী সিন্ডিকেট অতি সহজে কার, প্রাইভেটকার, হায়েছ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে লোড করে চালান পৌঁছে দিচ্ছে ওইসব শহরগুলোতে। নিরাপদ হিসেবে ব্যবহার করা হচ্ছে হরষপুর-চান্দুরা রোড, বড়জলা-চেঙ্গারবাজার-চান্দুরা রোড, নয়নপুর-চেঙ্গারবাজার-চান্দুরা রোড, শাহপুর-তেমুনিয়া রোড, শ্রীধরপুর-শাহপুর-তেমুনিয়া, শ্র্রীধরপুর-মনতলা-সাতবর্গ রোড, রামনগর-মনতলা-সাতবর্গ রোড, নয়নপুর-কালিকাপুর-সাতবর্গ রোডগুলোকে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে পাচারে ব্যবহার করা হচ্ছে স্কুল কলেজের সম্ভাবনাময় ছাত্র-ছাত্রী সহ উঠতি বয়সের যুব সমাজকে। মাঝে মধ্যে কিছু মাদক ধরা পড়লেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা, বিয়ার, নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন সহ যৌন উত্তেজক ঔষধ। ওইসব এলাকাগুলোতে গেলেই মাদকের খালি প্যাকেট, ঠুঙ্গা ও বোতল দেখতে পাওয়া যাবে। এদিকে মাদকের প্রসার যত বৃদ্ধি পাচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ততই বাড়ছে বলে মত প্রকাশ করেন সচেতন মহল। আলাপকালে জানা যায়, যৌন উত্তেজক ট্যাবলেট নেশা জাতীয় দ্রব্য মদ, গাঁজা, ফেনসিডিলের অর্থ যোগাড় করতে ইতিমধ্যেই উঠতি বয়সের যুবকরা বাধ্য হয়ে অন্ধকার পথে পা বাড়ায়। মাদকসেবীরা কোমল পানীয়ের মতই সেবন করছে মাদক। কেউ টাইগার স্পীড এর বোতলে ভরে আবার কেউ কেউ সিগারেটে সেবন করছে গাঁজা। প্রকৃত মাদক ব্যবসয়ীকে আইনের আওতায় না আনা গেলে এর ভয়াবহতা বেড়ে যাবে বলে আশংকা করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com