শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে জোড়া খুনের রহস্য উন্মোচন ॥ দু’লাখ টাকা চুরি করতেই শ্রমিক আমির মা-মেয়েকে হত্যা করে

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাসা থেকে মা-মেয়েকে গলা কেটে হত্যাকান্ডের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ১লাখ ৯০ হাজার টাকার জন্য নির্দয়ভাবে গলা কেটে মা-মেয়েকে হত্যার মুল ঘাতক একই ভবনের ২য় তলার বাসিন্দা সবজি বাজারের শ্রমিক আমির হোসেন। নির্মম হত্যাকান্ডের মুল ঘাতক মোঃ আমির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম প্রেসব্রিফিং করে হত্যাকান্ডের ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, মূলত ১ লাখ ৯০ হাজার টাকা চুরি করার জন্য হত্যাকান্ড ঘটিয়েছে ঘাতক আমির হোসেন। তার স্বীকারোক্তি মতে এ মামলার আরেক আসামি মনির হোসেনকেও বাহুবল থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে। স্বীকারোক্তিতে ঘাতক আমির হোসেন জানায়, দিগাম্বর বাজারের ৩য় তলায় ভাড়াটিয়া অঞ্জলি মালাকার (৩০) ও তার কন্যা পূজা রাণী (৮) ঘুমিয়ে পড়ে। ঘটনার দিন রাতে গত ১৭ মার্চ সে চুরি হয়েছে মর্মে নাটক সাজায়। এ সময় অঞ্জলির স্বামী সঞ্জিত মালাকার কাঁচামাল কেনার জন্য সুনামগঞ্জে ছিল। তখন আমির হোসেন ফোন দিয়ে সঞ্জিতকে বলে তার বাসায় চুরি হয়েছে। তোমার স্ত্রী অঞ্জলীকে বল আসার জন্য। তখন অঞ্জলি না যাওয়ায় আমির হোসেন ঘুমিয়ে থাকা অঞ্জলির রোমে যায় এবং ছুরি দিয়ে বেশ কয়েকটি জখম করে এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করে। তাদের ধস্তাধস্তির কারণে পাশে থাকা মেয়ে পূজা রাণী (৮) ঘুম থেকে উঠে পড়লে তাকেও একইভাবে হত্যা করে অঞ্জলির হাতের সোনার বালা, চেইন ও মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে যায় এবং ওই ছুরি দিয়েই নিজের হাতে আঘাত করে বাঁচার জন্য বাসার পাশে জমিতে পড়ে থাকে। সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পড়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ মার্চ সকালে লাশ দুইটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের সন্দেহ হলে হাসপাতাল থেকে আমির হোসেনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী লুট হওয়া কিছু টাকা ও হত্যা কাজে ব্যবহৃত ছুরিসহ আলামত উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমের আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমির হোসেন হত্যার দায় স্বীকার করে এবং মনির হোসেন ও হান্নান নামের দুইজন ছিল বলে জানায়। মনির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে এবং হান্নানকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘাতক আমির হোসেন সিলেটের চৌকিদিঘী গ্রামের আলমগীরের পুত্র ও মনির বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মৃত মহিদ উল্লার পুত্র।
ঘাতক আমির হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমু, সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল থানার ওসি কামরুজ্জামানসহ অন্য পুলিশ কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com