বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিএনপির প্রার্থী সেলিমের সমর্থনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এনামুল হক সেলিমের সমর্থনে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এনামুল হক সেলিমের বাস ভবনে এ সভা হয়। এতে বক্তব্য রাখেন পৌর সভা নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আহমদুর রহমান আব্দাল, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাছ উদ্দিন, এনামুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট আজিজুর রহমান, এনামুল হক এনাম, শাহ টুটন, আলী রাজা উজ্জল প্রমুখ। নেতৃবৃন্দ আগামী ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এদিকে শহরের নাতিরপুর,বাতিরপুর এলাকায় দিনভর বিভিন্ন শ্রেনীপেশার লোকজনের সাথে গনসংযোগ করেছেন মেয়র প্রার্থী এনামুল হক সেলিম। এ সময় ভোটারা ধাণের শীষে ভোট দেয়ার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com