বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

না’গঞ্জ কারাগারে রানা-আরিফের সাধারণ বন্দি জীবন

  • আপডেট টাইম শনিবার, ৭ জুন, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ এক সময়ে বেশ দাপট নিয়েই নারায়ণগঞ্জ দাবড়ে বেড়াতেন র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির চাকরিচ্যুত ক্যাম্প কমান্ডার ও অবসরে পাঠানো নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা এবং র‌্যাব-১১ এর সাবেক উপ-অধিনায়ক অবসরে পাঠানো মেজর আরিফ হোসেন। তারাই অপরাধীদের আটক করে জেলে পাঠাতেন। এখন দু’জনকেই সেভেন মার্ডারের ঘটনায় যেতে হয়েছে কারাগারে। চার দেয়ালে বন্দি র‌্যাবের এ দুই সাবেক কর্মকর্তার সময় কাটছে আর ১০ জন সাধারণ বন্দির মতোই। তারা কারো সঙ্গে দেখা করছেন না। খাবার খাচ্ছেন সাধারণ বন্দিদের মতো। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিবারের কেউ তাদের খোঁজ নিতে আসেনি। সব মিলিয়ে অসহায়ত্ব ঘিরে ধরেছে তাদের। নারায়ণগঞ্জ জেলা কারাগারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার বিকেলে আরিফ ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর রানাকে কারাগারে পাঠানো হয় বৃহস্পতিবার। তিনিও ১৬৪ ধারায় জবানবন্দি দেন আদালতে। নারায়ণগঞ্জ জেলা কারাগারের বিধি অনুযায়ী, কোর্টের নির্দেশ ছাড়া কাউকে কোনো ডিভিশন দেওয়া হয়না। ফলে তাদের সেলে থাকতে হচ্ছে সাধারণ বন্দিদের মতো। তাদের খেতে হচ্ছে সাধারণ বন্দিদের খাবার। পিসির (বাইরে থেকে বন্দির জন্য প্রয়োজনীয় খরচ পাঠানোর পদ্ধতি) মাধ্যমে তারা কারাগারের ক্যান্টিন থেকে পছন্দের খাবার কিনে খেতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পিসির হিসাব খাতায় কেউ তাদের জন্য টাকা জমা দেয়নি। নিয়ম অনুযায়ী, রাতে শোয়ার জন্য তাদের দেওয়া হবে দু’টি পুরনো কম্বল। সেলের ভেতরে টয়লেট রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com