শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে মোবাইল চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে নারী অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের টার্গেট হচ্ছে সদর হাসপাতাল, কোর্ট, শপিং মলসহ জনসমাগম এলাকা। প্রায়ই এসব চোরকে জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ কাউকে আদালতে সোপর্দ করে আবার কাউকে ছেড়েও দেয়। ফলে দিন দিন এসব অপরাধী সক্রিয় হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, যাদেরকে পুলিশ আদালতে সোপর্দ করে তাদের বিরুদ্ধে কোনো মামলা না দেয়ায় সহজেই তারা ছাড়া পেয়ে যায় এবং ফের একই অপরাধ জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার সকালে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আলা মিয়ার মেয়ে রাহেলা বেগম (২০) এবং পিয়ারা বেগম (১৮) নামের দুই নারীকে মোবাইল ও টাকা চুরির করার সময় হাতেনাতে আটক করে জনতা। তারা শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে আসা জনৈক মোবাইল ও টাকা চুরি করতে গেলে হাতেনাতে আটক হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাথে থাকা তার ছোট বোনের কথা বললে লোকজন পিয়ারা বেগমকেও আটক করে। আটকের পর তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com