রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে দোকান চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। একদিনের ব্যবধানে শহরে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গত রবিবার রাতে ওই এলাকার টাউন মসজিদ মার্কেটের তালুকদার মটরসের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। চোরের দল মূল্যবান টায়ার ও ব্যাটারি নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা হবে। এবিষয়ে তালুকদার মটরস এর মালিক ইদুল মিয়া জানান, প্রতিদিনের মত গত ১৭ জানুয়ারি রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন গতকাল সোমবার সকাল নয়টার সময় দোকান খুলতে এসে দেখেন শাটারের তালা ভাঙ্গা। পরে দোকানের ভিতরে ঢুকে দেখতে পান দোকানে থাকা মূল্যবান জিনিসপত্র টায়ার, ব্যাটারি ও দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। এদিকে গত শনিবার রাতে পিটিআই রোডে অপূর্ব ভেরাইটিজ স্টোরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি হয়। এর আগেও বেশ কয়েকটি দোকান ও বাসায় চুরি হয়েছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। এ বিষয়ে ব্য্কস সমিতির সভাপতি শামসুল হুদা বলেন, প্রায়ই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার বা চোর ধরতে পারেনি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, ব্যবসায়ীর অভিযোগের প্রেেিত তদন্ত করে আসছি এবং অচিরেই চোরদের ধরার চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com