শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

জেলা আওয়ামী লীগের সভায় এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু দেশে আসার পরেই স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ভালবেসেছিলেন। তিনি আমাদের জন্য জীবন উৎস্বর্গ করেছেন। তাঁর চিন্তা ছিল বাঙালি জাতির জীবন-মানের উন্নয়ন। সেই লক্ষ্য বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দশ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রবিবার রাতে পৌর টাউন হলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির একথা বলেছেন।
সংসদ সদস্য আরও বলেন, ১৬ ডিসেম্বর আমরা হানাদার মুক্ত হই। কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। আর সেদিনই বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। এ সময় তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রেখেছেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট লুৎফুর রহমান, আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট আফীল উদ্দিন, ডাঃ অসিত রঞ্জন দাশ, মোঃ সজীব আলী, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, হুমায়ুন কবীর সৈকত, হুমায়ুন কবীর রেজা, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com