শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইসলামিক ফাউন্ডেশনের সেমিনারে এমপি আবু জাহির ॥ ইমামগণ সরকারের সকল কাজে সহায়ক ভূমিকা রাখতে পারেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধ পরিকর। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন আর অবহেলিত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জীবনে পরিবর্তন এনেছেন। তারা এখন বিশুদ্ধ পরিবেশের সাথে থেকেই শহরের মত সুবিধা ভোগ করছেন। জীববৈচিত্র সংরক্ষণে চলছে ব্যাপক তৎপরতা। তবে এক্ষেত্রে সকল পর্যায়ের নাগরিকদের সচেতন করা প্রয়োজন।
হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বুধবার হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ সেমিনারে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইমামগণ হচ্ছেন সমাজের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তারা হাওর এলাকার জনগণের জীবমান উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণে সচেতনতা তৈরীর মাধ্যমে সরকারের সকল কাজে সহায়ক ভূমিকা রাখতে পারেন। প্রকৃতি ও জীববৈচিত্রের ক্ষতি হয় এমন কর্মকান্ড থেকে সর্বস্তরের মানুষকে দূরে রাখতে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ পরিচালক শাহ মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, ইমামদের পক্ষ থেকে বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী। এতে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৮০ জন ইমাম ও বিশিষ্ট ওলামায়ে ক্বেরামগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com