শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে মামলা করেও স্ত্রী-সন্তানকে না পাওয়ায় ॥ আদালত চত্ত্বরে বুকে ছুরিকাঘাত করে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে না পাওয়ার ক্ষোভে আদালত চত্ত্বরেই নিজের বুকে ছুরিকাঘাতে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে আদালত চত্বরে এঘটনা ঘটে। নিহত যুবক হাফিজুর রহমান (৩০) শহরের কামড়াপুর গ্রামের বসিন্দা নূর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের নানার বাড়িতে বসবাস করছিলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফিজুর কয়েক বছর পূর্বে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতিমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরবর্তীতে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্ত হন হাফিজুর। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ১০০ ধারায় স্ত্রী ও সন্তানকে উদ্ধার দাবি জানিয়ে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে বুশরা স্বামীর সাথে যাবেন না বলে জানান। এর প্রেক্ষিতে উক্ত আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর আদালত থেকে বেড়িয়েই হাফিজুর নিজের নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হলে পথিমধ্যে সে মারা যায়।
সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com