শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

রাজিউড়া ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফজল জয়ী

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উজেলার ৬নং রাজিউড়া ইউনিয়ন উপ-নির্বাচনে স্বতস্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম ফজল ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের ১০ টি কেন্দ্র ভোট গ্রহন হয় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি প্রার্থী  ছিলেন, বদরুল করিম দুলাল (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৬৫ ভোট, তাজুল ইসলাম ফরিদ (ঘোড়া) পেয়েছেন ১ হাজর ৮৮৮ ভোট, উসমান গনি পেয়েছেন ১৫২৭ ভোট, কামরুল হাসান রুপক (আনারস) পেয়েছেন ১২৯ ভোট। উল্লেখ্য, হবিগঞ্জ সদর ৬নং রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল এর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য থাকায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সদর উপজেলা ৬ নং রাজিউড়া ইউনিয়নে শুরু হয় ভোট গ্রহন। এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান সুষ্ঠু এবং শান্তিপূর্ন ভাবে নির্বাচন গ্রহন করা হয়েছে এবং ৩ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী (চশমা) মোঃ ফয়জুল ইসলাম ফজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com