শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জ থেকে দুই দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের জামেয়া হুসাইনিয়া মাদ্রাসার আতাউল হক চৌধুরী (১৮) নামে এক ছাত্র দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বড় ভাই মো. নুরুল হক চৌধুরী গতকাল রবিবার চুনারুঘাট থানায় একটি জিডি দায়ের করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার ছোটভাই আতাউল হক চৌধুরী (১৮) চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের অন্তর্গত জামেয়া হুসাইনিয়াশায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মাদ্রাসায় এইচএসসি সমমান কাপিয়া ২য় বর্ষের ছাত্র। প্রতিদিনের মত গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় শায়েস্তাগঞ্জের পুরাণ বাজার তার লজিং বাড়ি থেকে খাওয়া-দাওয়া শেষ করে মাদ্রাসার উদ্দেশে যায়। পরবর্তীতে মাদ্রাসায় না যাওয়ায় ওই মাদ্রাসার মুহতামিম তার ভাইয়ের ব্যবহৃত মোবাইল ফোনে রিং করলে তা বন্ধ পান। ফোন বন্ধ পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ লজিং বাড়িতে যোগাযোগ করে। লজিং বাড়ির লোকজন হারানো ছাত্রের পরিবারকে বিষয়টি জানান।জিডিতে আরো উল্লেখ করা হয়, গত দুইদিন ধরে স্বজনরাসম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুজি করেছেন।
এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বড় ভাই নুরুল হক চৌধুরী বলেন, ‘গত দুইদিন ধরে আমার ভাই নিখোঁজের পর থেকে আমরা উদ্বিগ্ন। নিখোঁজের পরদিন শনিবার মাদ্রাসায় তার পরীক্ষা ছিল। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না। আতাউলকে খুঁজে পেতে তাদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। বিষয়টিকে তাদের গুরুত্বসহকারে নেয়া দরকার ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com