রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদ্যাপন

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” প্রতিপাদ্যের আলোকে হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর আয়োজনে গতকাল মঙ্গলবার পহেলা ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মূল সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে স্থানীয় নারী নেত্রীবৃন্দ, সুশীল সমাজ, জাতীয় মহিলা সংস্থা এবং এনজিও সংস্থা ব্র্যাক অংশ নেয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উপ-পরিচালক জনাব মোঃ মাহবুবুল আলমের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা প্রমুখ। এছাড়া মনববন্ধনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সহ মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সকল স্টাফ ও প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নারী-পুরুষ সকলের অংশগ্রহণের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com