শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজমিরীগঞ্জে প্রশাসনের অভিযানে ২টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন এবং ২ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। সোমবার (৩০নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের উত্তর রসুলপুরে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়।
জানা যায়, বিগত বেশ কিছু দিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসনের বার বার অভিযানে সরঞ্জামাদি জব্দ, ধ্বংস করলেও থামছে না ঐ বালু খেকো চক্র। এতে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ নিয়মিত অভিযানে নামেন। জব্দ ও ধ্বংস করা করা হয় হাজার হাজার মিটার পাইপ এবং ডজন খানেকের উপরে ড্রেজার মেশিন।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এস আই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
উত্তম কুমার দাশ জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী এবং ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বালু উত্তোলনের ২টি শেলো ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com