শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ফেইসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণা ॥ লাখাইর সাবেক কৃষি কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার, রাষ্ট্র ও ধর্মবিরোধী প্রচারনা চালানোর অভিযোগে লাখাই উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আহসান হাবিব এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাখাইয়ে কর্মরত থাকা অবস্থায় হবিব আলমুসলেমীন নামক আইডি থেকে উপরোক্ত প্রচারণা করেন।
এ ঘটনায় সুনমাগঞ্জ কৃষি সম্পসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মস্তোফা ইকবাল আজাদকে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে সিলেট আঞ্চলিক কৃষি অফিস। আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই তদন্ত অনুষ্ঠিত হবে। এর আগে কৃষি কর্মকর্তা আহসান হাবিব এর বিরুদ্ধে লাখাই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন বদিউল আলম নামে এক ব্যক্তি। অভিযোগে জানা যায়, কৃষিবিদ আহসান হাবিব হবিব আল মুসলেমীন আইডি থেকে জাতীয় সংগীত পরিবর্তন করে তার নিজের লেখা সংগীতকে জাতীয় সংগীত করার দাবী জানায়। অপর এক পোস্টে সে নিজেকে ভারত বিদ্বেষী ও পাকিস্তানপ্রেমী দাবী করেন। সরকারের সমালোচনা করে তিনি কৃষি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সচিবসহ কর্মকর্তা কর্মচারীদের কটাক্ষ করেন এবং রাষ্ট্রপতিকে চাকর বলে অভিহিত করেন। ইসকন ও মালাউন কি বলে স্ট্যাটাস প্রদান করলে তার বিরুদ্ধে হবিগঞ্জে ও লাখাইয়ে পূজা উদযাপন পরিষদ গত অক্টোবর মাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক জ্যোতিষ দত্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গত ১২ অক্টোবর একটি অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
এ দিকে বিতর্কিক কৃষি কর্মকর্তা আহসান হাবিবের বিরুদ্ধে ফেইসবুকে অপ-প্রচারসহ তার বিরুদ্ধে মাদক সেবন, তার নিজের স্ত্রীকে সরকারী দপ্তরের নিজ চেয়ারে বসিয়ে ছবি তুলে ফেইসবুকে প্রচার ও বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও তাকে আড়াল করে রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তার কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সুনমাগঞ্জ কৃষি সম্পসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও তদন্ত কমিটির আহবায়ক মস্তোফা ইকবাল আজাদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে কোন অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা আমার জানা নেই। এ ব্যাপারে লাখাই উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আহসান হাবিব এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com