শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৪ ব্যক্তিকে কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ ব্যক্তিকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। দ-প্রাপ্তরা হলেন- উপজেলার দারাগাও গ্রামের শেখ সেলিম (৪৭), মোঃ রহম আলী (৪৯), কাউছার আহমেদ (৩৮)। তাদের প্রত্যেককে এক বছর করে এবং লাখাই উপজেলার সুজাতপুর গ্রামের খালিক উজ্জামান (৫৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সত্যজিত রায় দাশ দ-াদেশ প্রদান করেন।
সূত্রে জানা গেছে-দ-প্রাপ্তরা চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের দারাগাও চা বাগান এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে র‌্যাব-৯ এর এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের আটক করে এবং প্রায় ৪৭ টি ড্রেজার মেশিন ও ৫ হাজার মিটার পাইপ জব্দ করেন। পক্ষেও তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপরোক্ত দ-াদেশ প্রদান করেন এবং জব্দ মালামাল বিনষ্ট করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com