শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে রাষ্টু খুন ॥ আতংকে রয়েছে কয়েক গ্রামের লোকজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে আতংকের নাম উজ্জ্বল ও তার লোকজন। চুরি, ছিনতাই, মাদক, দাদন ব্যবসা, নারী নির্য়াতন ও দখলবাজীসহ এহেন কাজ নেই যা এ বাহিনী করে না। তাদের ভয়ে কয়েক গ্রামের সাধারণ তটস্ত। কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে অত্যাচার ও নির্যাতন। মিথ্যা মামলা দিয়ে করা হয় হয়রানী। অনৈতিক কাজ করে শূন্য থেকে অল্প দিনেই বিপুল অর্থ সম্পদের মালিক উজ্জ্বল। চুরি, ডাকাতি, মাদক, নারী নির্যাতন ও খুনসহ ডজনখানেক মামলা ও সাধারন ডায়েরী থাকলের এসবের তোয়াক্কা না করে বীরদর্পে কর্ম চালিয়ে যাচ্ছে। এলাকায় শতাধিক মানুষ দাদন ব্যবসার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে এখন পথে বসেছে। মাধবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের গুনি মিয়ার ছেলে উজ্জ্বল। কয়েক বছর আগের তাদের সামান্য ভিটে বাড়ী ছাড়া তেমন কিছুই ছিল না। এখন তার হাতে কোটি কোটি টাকা, অগাধ সম্পদের মালিক। তাদের বাড়ীর পাশ দিয়ে কয়েক গ্রামের মানুষ যাতায়াত করার সুবাদে প্রায়ই পথচারীদের নির্যাতন করে থাকে। তাদের অত্যাচারে অতীষ্ট হয়ে ২০১৩ সালে মাধবপুর পৌরসভার মেয়রসহ কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রশাসনকে ম্যানেজ করে ফেলায় এর তেমন কোন প্রতিকার না হওয়ায় পরবর্তীতে উজ্জ্বল তার ৭ সহোদরসহ কয়েক অপরাধী নিয়ে একটি সিন্ডিকেট গঠন করে। এক পর্যায়ে গড়ে তোলে দাদন ব্যবসার সিন্ডিকেট। এ সিন্ডিকেটের মাধ্যমে অসহায় লোকদেরকে ফাঁদে ফেলে সাদা স্টামে স্বাক্ষর রেখে অনেকের ভিটে মাটি জায়গা-জমি নিজের নামে লিখে নেয়। অনেককে ভয়ভীতি ও মারধোর করে টাকা-পয়সা হাতিয়ে নেয়। ১৪ অক্টোবর সন্ধ্যা রাতে উজ্জ্বল ও তার লোকজনের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে কয়েকটি গ্রামের হাজারো জনতা জড়ো হয়ে প্রতিবাদ সভা করে। সভা শেষে বাড়ী ফেরার পথে প্রতিবাদী লোকজনের উপর হামলা করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এরই মধ্যে উজ্জ্বলের প্রতিবন্ধি ভাই রাষ্টু মিয়া নিজবাড়ীতে রহস্যজনক খুন হয়। রাষ্টু খুনের ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে আরো ১০০জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের ফলে কয়েক গ্রামের সাধারন মানুষ পালিয়ে বেড়াচ্ছে। তাদের অত্যাচার ও মিথ্যা মামলার ফাঁদ থেকে বাচঁতে আন্দিউড়া ও বহরা ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েকশত মানুষ স্বাক্ষরিত একটি আবেদন দিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জের পুলিশ সুপারের নিকট। আবেদনে স্বাক্ষরকারীরা রাষ্টু হত্যার সুষ্টু ও নিরেপেক্ষ তদন্ত দাবি করেছেন। ঘটনার পর পরই উজ্জ্বল ও তার লোকজন মোটরসাইকেল নিয়ে স্বশস্ত্র মহরা দেয়া শুরু করে। এতে এলাকার নারী ও শিশুরা ভয়ে আতংকে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com