শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সকলকে সাহস যোগানো এমপি আবু জাহির নিজেই করোনায় আক্রান্ত ॥ আজ হেলিকপ্টারযোগে সিএমএইচে নেয়া হচ্ছে

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৫ অক্টোবর নমুনা পরীার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে এমপি আবু জাহিরকে আজ সকাল সাড়ে নয়টায় হেলিকপ্টারযোগে সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হচ্ছে।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে দীর্ঘ আট মাস ধরে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায়। সাহস যেগাাচ্ছিলেন সকলকে। করোনায় আর্থিকভাবে তির সম্মুখীন হওয়া মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের পক্ষ থেকে সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন।
এদিকে এমপি আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্তের খবর প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার লোকজন তার জন্য দোয়া কামনা করছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং মন্দিরে প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। আজ বুধবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা তাতীলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com