শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে সাইকিং ক্লাবের উদ্বোধন করলেন জেলা প্রশাসক কামরুল হাসান

  • আপডেট টাইম বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ “সাইকিং করুন, নিজে বাচুন, বিশ^কে বাচান, এই শ্লোগানকে ধারন করে বানিয়াচং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইকিং ক্লাবের যাত্রা শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় সাইকিং ক্লাবের উদ্ভোধনী হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিশ্রমী শরীর সুস্থ শরীর। পরিশ্রম করলে দেহ-মন ভালো থাকবে। আমি নিজে সাইকেল চালাই। আমার অনেক অফিসারগন সাইকেল চালান। আমার আহবান রইল আমরা সকলেই সুস্থ থাকার জন্য সাইকেল চালাবো। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, পিআইও মলয় কুমার দাশ, এডঃ মুর্শেদুজ্জামান লুকু, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মানবজমিন প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া, এডঃ আসাদুজ্জামান খান তুহিন প্রমূখ। পরে জেলা প্রশাসক কামরুল হাসান উপজেলা পরিষদ ভবনে কুঞ্জ কানন নামে ছাদ বাগান এবং অনলাইন ক্লাসের ষ্টুডিও উদ্বোধন করেন। সব শেষ তিনি ভিক্ষুক মুক্ত বানিয়াচং গড়ার লক্ষ্যে নতুন কর্মসংস্থানের জন্য উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২ জন ভিক্ষুককে ২টি ভ্রাম্যমান ঢং দোকান হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com