রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

রোটারী আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন হবিগঞ্জের ৫ রোটারিয়ান

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন হবিগঞ্জের ৫ রোটারিয়ান। তারা হলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদক, পাস্ট প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সেলিম, স্বদীপ কুমার বণিক, বাদল কুমার রায় ও হাফিজুর রহমান হাফিজ। তাদের সাথে অতিথি হিসেবে জগদীশ চন্দ্র মোদকের ছেলে বিশ্বজিৎ মোদক, মেয়ে রতœা রাণী মোদক, জামাতা পার্থ মোদকও কনভেনশনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। আজ শুক্রবার রাতে তারা ঢাকা ত্যাগ করবেন।
অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক পার্কে আগামী ১ থেকে ৪ জুন অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক কনভেনশনে বিশ্বের ১৫০টি দেশের অন্তত ২৫ হাজার রোটারিয়ান ও অতিথি যোগদান করবেন। কনভেনশন শেষে আগামী ১০ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com