রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রশাসকের সাথে হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, বর্তমানে দেশের সামগ্রিক উন্নয়নে ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে। তিনি টেলিভিশন সাংবাদিকদের বস্তুনিষ্ট ও তত্ত্ব নির্ভর সংবাদ প্রচারের আহ্বান জনান।
তিনি গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা গুলো বলেন। টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোাহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, আতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সুলতান আলম ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, এসোসিয়েশনের সহ সভাপতি রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, শাহ ফখরুজ্জামান, সুয়েব চৌধুরী, নুরুজ্জান চৌধুরী সৈকত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, মিলন রশিদ, শাকিল চৌধুরী, মোঃ নুর উদ্দিন, মুশাহিদ আলম, মোঃ ছানু মিয়া, সুকান্ত গোপ, সুব্রত দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com