শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪০২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সারা দিনব্যাপী উপজেলার বুল্লা, মাদনা ও লাখাই এলাকার হাওরে অভিযান চালিয়ে ৩ হাজার ৬শ মিটার কারেন্ট জাল জব্দ করে বামৈ গরুর বাজারে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি ও লাখাই থানার এস আই সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও মাদনা বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মুদির দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com