শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হাসপাতালে জেলা প্রশাসকের হানা ॥ ভ্রাম্যমান আদালতে ২ দালালকে ৩ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযানে ‘হাতেনাতে ধরা পড়া দুই দালাল’কে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এ অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসক কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। সাজাপ্রাপ্ত একজন হলেন বানিয়াচং উপজেলার বাসিন্দা। অপরজন হলেন হবিগঞ্জ শহরের অনন্তপুর ফিরোজ আলীর ছেলে বিলাল মিয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় সেখানে ডিসি কামরুল হাসানের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর হাসপাতালে তালিকাভুক্ত ওই ২ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে ‘টাউট আইন ১৮৭৯’ আওতায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি জানান, দালালরা প্রতিনিয়ত গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। তাই তাদের ধরতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এ সময় ওই দুই দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com