শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার রিয়াজনগরে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬ টায় আর এ কে, স্টার সিরামিক্স কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক কুমিল্লার চৌদ্দগ্রামের দ্বীন ইসলামের ছেলে নুরুল আমিন নিলয় (১৮) ও একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে হেলপার সাহাব উদ্দিন মিয়া (২২)। স্থানীয়রা জানায়, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেটে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান রং সাইডে চলে গেলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নিলয় ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাস ও পিকআপ ভ্যানের দুই হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং মাধবপুর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। পরে বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিকআপ ভ্যানের হেলপার সাহাব উদ্দিন। আহত অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com