সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ॥ চালক পলাতক

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জের ১০নং দেবপাড়া ইউনিয়নের মাঠবনগাও নামকস্থানে বিজনা নদীর ব্রীজের উপর। ঘটনার খবর পেয়ে গোপলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসএম ফিরোজ আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ১ জনকে মৃত উদ্ধার করেন। এসময় দূর্ঘটনায় কবলিত পিকআপটি রাস্তার উপরে পরে থাকলেও ড্রাইভারকে পাওয়া যায়নি। তাৎক্ষণিক পুলিশ নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি। পরবর্তী বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে নিহত ব্যক্তির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা হলে নিহত ব্যক্তির পরিচয় মেলে। নিহত ব্যক্তি বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে জিয়াউর (৩০)। গতকাল সকালে নবীগঞ্জ থানায় পৌছে নিহত জিয়াউর এর লাশ সনাক্ত করেন তার পরিবারের লোকজন। এ বিষয়ে নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, নিহত জিয়াউর এর পরিচয় সনাক্ত হওয়ার পর লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গোপলাবাজার তদন্ত কেন্দ্রের এসআই এসএম ফিরোজ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌছে ১ জনকে মৃত উদ্ধার করি। এসময় পিকআপ চালককে পাওয়া যায়নি। পিকআপটিও (ঢাকা মেট্রো ১৮-৭৬২৩) উদ্ধার করে নবীগঞ্জ থানায় আনা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com