শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ের কুখ্যাত ডাকাত ওয়াদুদ শ্রীমঙ্গলে মাদকসহ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের আন্তঃজেলার কুখ্যাত ডাকাত ওয়াদুদ (৪০)কে মাদকসহ গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওয়াদুদ বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউপি’র ৩নং ওয়ার্ড জাতুকর্নপাড়া গ্রামের মৃত ধলাই মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টে¤¦র মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালেকের নেতৃত্বে এসআই আলামিন, এএসআই নজরুলসহ একদল পুলিশ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ওয়াদুদকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
গ্রেফতারকৃত ওয়াদুদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে জানান এস আই আলামিন।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধ করে যাচ্ছিল। এদিকে গ্রেফতারকৃত ওয়াদুদ সম্পর্কে বেশকটি থানায় যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টি মামলার তথ্য পাওয়া যায়। এর মধ্যে মৌলভীবাজার জেলার সদর থানায় ২টি ডাকাতি মামলা, বড়লেখা থানায় রয়েছে ১টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা। শ্রীমঙ্গল থানায় রয়েছে ১টি ডাকাতি, ৩টি চুরি ও ১টি মাদক মামলা। হবিগঞ্জ জেলার বাহুবল থানায় ১টি চুরির মামলা এবং বানিয়াচং থানায় রয়েছে ২টি চুরির মামলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com