রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে এরাবরাক খাল পাবসস এর ব্যবস্থাপনা কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প জাইকা-২ এর প্রস্তাবিত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া এরাবরাক খাল পাবসস এর ব্যবস্থাপনা এফএমসি ( ঋ গ ঈ) এর পুর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইউসুফ নগরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, উক্ত কমিটির আহবায়ক আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং কমিটির সাবেক সভাপতি হাজী আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাজহার ইবনে মোবারক পিয়াস। বিশেষ অতিথি ছিলেন, উক্ত প্রতিষ্টানের সিলেট বিভাগের উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, হবিগঞ্জ ও মৌলভী বাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ দুলাল মির্জা, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী সিরাজ মোল্লাহ প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আতাউর রহমানকে সভাপতি, মছদ্দর আলীকে সাধারণ সম্পাদক ও শফিউল আলম হেলালকে অর্থ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com