সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে লোকড়া গ্রামবাসীর বিশাল সংবধর্না প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম সিলেট বিভাগে শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লোকড়া গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৪ গ্রাম নিয়ে গঠিত বার সমাজ কল্যাণ যুব সংঘের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লোকড়া ইউনিয়ন অফিস প্রাঙ্গণে আয়োজিত গ্রামবাসীর সংবর্ধনা সভায় সভপতিত্ব করেন হাজী জুলমত আলী, মারুফ উদ্দিন কাউছার এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বার সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ জিতু মিয়া, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, এডঃ মোঃ ইলিয়াছ, হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কাজল আহমেদ, আব্দুর রউফ মাসুক, সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া বাচ্চু। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোকড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী ওয়াহিদ মিয়া, জোয়াদ আলী, শরীফ উদ্দিন মাস্টার প্রমুখ।
পরে হবিগঞ্জ পশ্চিম এলাকার ২৪ গ্রাম নিয়ে গঠিত বার সমাজ কল্যাণ যুব সংঘের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংঘের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ জিতু মিয়া, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, এডঃ মোঃ ইলিয়াছ, হারুনুর রশিদ চৌধুরী, মতিউর রহমান মাস্টার, আব্দুল আউয়াল শুকুর, সহ-সাধারণ সম্পাদক শফি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মারুফ উদ্দিন কাউছার, জালাল আহমেদ, আব্দুস শহীদ, মহিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com