শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নিজামপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলা ॥ ১৫ জন দাঙ্গাবাজকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে সংঘর্ষে আহতের ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর থানার আহত এসআই হারুন আল রশিদ বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক লোককে অজ্ঞাত আসামি করে এ মামলা করেন। এ ছাড়া আটক ১৫ দাঙ্গাবাজকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ ও আক্কাস আলীর লোকজনের মাঝে দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ রাউন্ড রাবার বুলেট ও ১৩ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি আনে। এ সময় ১৫ দাঙ্গাবাজকে আটক করা হয়। আটকরা হল আব্দুল আহাদ (৩৫), আব্দুস সালাম (৩২), সোহেল মিয়া (৩৫), নুর আলম (২৫), উসমান গণি (৩৫), মুহিবুর রহমান (২০), মিল্লাত আলী (৫০), কাজল মিয়া (৫৫), ছায়েদ আলী (৬৫), সহিদ মিয়া (৩৫), তৌহিদ মিয়া (২৮) কে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com