শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ॥ বর্তমান অবস্থায় ঠিকে থাকতে হলে কোয়ালিটি সাংবাদিকতার উপর নজর দিতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, সাংবাদিকতা এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই করোনাকালে অন্যান্য পেশার মতো সাংবাদিকতায়ও অনেক ঝুঁকি চলে এসেছে। জাতীয়ভাবে অনেক মিডিয়ায় সাংবাদিক ছাটাই করা হচ্ছে। এর বাইরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসহ অনেক সমস্যার মোকাবিলা করতে হচ্ছে সাংবাদিকদেরকে। এই সমস্যার পিছনে অনৈক্যতা একটি বড় কারণ। এই সমস্যা সমাধানে এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। সাংবাদিকদের ভিন্ন ভিন্ন মত বা দলীয় আদর্শ থাকতে পারে। কিন্তু সাংবাদিক হিসেবে এই মতের উর্ধ্বে থেকে নিজেদের স্বার্থের কারণেই ঐক্যবদ্ধ হওয়া এখন জরুরী। দেশে সাংবাদিকের সংখ্যা বেড়েছে। আর কমে গেছে গুণগত মান। মিডিয়া হাউজগুলোকে এখন মোকাবিল করতে হচ্ছে সোস্যাল মিডিয়ার সাথেও। এই অবস্থায় ঠিকে থাকতে হলে কোয়ালিটি সাংবাদিকতার উপর নজর দিতে হবে। তিনি গতকাল রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি বলেন, হবিগঞ্জ তথা সিলেট বিভাগে যারা সাংবাদিকতা করেন তাদের সাথে আমার ভাল সম্পর্ক রয়েছে। আমার পিতা সুলতান উদ্দিন মজুমদার হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। মৌলভীবাজার এবং সিলেটেও তিনি চাকুরী করেছেন। ফলে এখানকার মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। হবিগঞ্জে সাংবাদিকদের যে কোন সমস্যায় পাশে থাকার ঘোষণা দেন তিনি।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সদস্য শফিকুল আলম চৌধুরী, শাকিল চৌধুরী প্রমুখ।
এছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাব সদস্যবৃন্দসহ কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com