রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৩২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় শাখা-বরাক, বিজনা ও বরাক নদীর পানি বেড়েই চলেছে। উপজেলার দীঘলবাক ইউনিয়নে কয়েকটি গ্রামের বাড়ি-ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। ঘর বাড়িতে পানি আসায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলের অনেক গ্রামীণ রাস্তা-ঘাট, মৎস্য খামার বানের পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকলে উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। শাখা বরাক, বরাক নদী মাঝে যেখানে সেখানে বাধ দেওয়ায় পানি চলাচলের রাস্তা বন্ধ হচ্ছে এবং মানুষের চলাচলের রাস্তায় পানি উঠছে এতে করে মানুষের চলাফেরায় সমস্যা হচ্ছে। যদি শাখা বরাক, বরাক নদী খনন করা হত তাহলে এ রকম সমস্যা পড়তে হত না বলছেন অনেকে। সরজমিনে গিয়ে কয়েক জনের সাথে কথা বললে তারা বলেন, হঠাৎ টানা বৃষ্টি দেয়ায় পানি বাড়ছে পানি বাড়ার কারণে রাস্তা ঘাটে পানি উঠছে। এখন ও বৃষ্টি বন্ধ হয় তাহলে পানি কমে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বন্যার পানি উঠে যাওয়া দীঘলবাক ইউনিয়নে বাড়ি বাড়ি ১০ কেজি চাল করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com